সিলেট

সুনামগঞ্জে স্কুলছাত্রকে হোটেলে নিয়ে গিয়ে নির্যাতনকারী যুবক আটক

Icon
নিজস্ব প্রতিবেদক

০৪ই মে, ২০২৬

সুনামগঞ্জে স্কুলছাত্রকে হোটেলে নিয়ে গিয়ে নির্যাতনকারী যুবক আটক

সচিত্র সিলেট রিপোর্টার, সুনামগঞ্জ :

টিকটক প্লাটফর্মে পরিচিয়ের পর এক স্কুলছাত্রকে সুনামগঞ্জ পৌরশহরের আবাসিক হোটেলে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

অভিযুক্ত আকাশ চন্দ্র দাস (২৩) সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অমরিতাসরি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়,  শহরের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রের সঙ্গে টিকটকে পরিচয় হয় আকাশের। পরিচয়ের এক সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে তাকে সুনামগঞ্জ পৌরশহরের পুরাতন বাস স্টেশনের একটি হোটেলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। এসময় নির্যাতনের চিত্র নিজের মোবাইলেও ধারণ করে অভিযুক্ত আকাশ।

পরে এই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে শহরের আরেকটি হোটেলে এনে আবার নির্যাতন করে। পরে নির্যাতিত কিশোরের পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন।

সে অভিযোগের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় অভিযুক্ত আকাশকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে চিত্র ধারন করা মোবাইল ফোন জব্দ করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন- অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাবের মাধ্যমে তাকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

(রিপোর্ট : এমএ হালিম)