খেলা

শূন্য হাতে দেশে ফিরছেন টাইগাররা

শূন্য হাতে দেশে ফিরছেন টাইগাররা

শারজাহতে জয় দিয়ে সিরিজ শেষ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সেই আশা পূরণ হলো না টাইগারদের। এই হারে কোনো জয় ছাড়াই ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। আফগানিস্তান চলে গেল ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরুতেই খেই হারিয়ে ফেলে দলটি। নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটে দলে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন একা লড়াই চালিয়ে যান। তিনি ৯৬ বলে সর্বোচ্চ ৭০ রান করেন। তাকে ভালো সঙ্গ দিয়ে সাইফ হাসান করেন ৪১ রান। পঞ্চম উইকেটে এই দুজনের ৯৩ রানের জুটিটি ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। নাজমুল হোসেন শান্তর ১৫ রান ছাড়া বাকি আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি, এমনকি ৪ জন রান না করেই আউট হন। ফলে ৪২তম ওভারে ১৬০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের রশিদ খান নেন ৪টি উইকেট। ১৬১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানেই ২ উইকেট হারিয়েছিল আফগানরা। দুটি উইকেটই নেন পেসার তাসকিন আহমেদ। তবে এরপর রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদী মিলে আফগানিস্তানকে খুব সহজেই জয়ের বন্দরে নিয়ে যান। রহমত শাহ ৬৭ রানে এবং শাহিদী ৩৬ রানে অপরাজিত থাকেন। ৮৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আফগানরা। বাংলাদেশের পক্ষে তাসকিন ২টি এবং মুস্তাফিজুর রহমান ১টি উইকেট পান।

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক!

০৭ই অক্টোবর, ২০২৬

জাতীয় ক্রিকেট লীগ সিলেটে শুরু

০৩ই অক্টোবর, ২০২৬

শাবিপ্রবিতে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

০১ই অক্টোবর, ২০২৬

ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি, হবে না বিপিএল

০৩ই সেপ্টেম্বর, ২০২৬

ছেলে থেকে মেয়ে হয়ে খেলার সুযোগ

২৭ই আগস্ট, ২০২৬

টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়, মন্ত্রিসভার অভিনন্দন

২৭ই আগস্ট, ২০২৬

ভারতীয়রাই ভারতীয় ওপেনারের কঠিন শাস্তি চান

২৬ই আগস্ট, ২০২৬

১৩ বছর পর ফের যে দুঃস্বপ্নের সামনে মেসি

২৬ই আগস্ট, ২০২৬

টেস্টে বোলিং র‍্যাংকিংয়ে ‘নাম্বার ওয়ান’ স্টার্ক

২৬ই আগস্ট, ২০২৬

বিয়ানীবাজারের প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

২২ই আগস্ট, ২০২৬