বিনোদন

হাইকোর্টে রিয়াজের জামিন আবেদন নাকচ

হাইকোর্টে রিয়াজের জামিন আবেদন নাকচ

জুলাই আন্দোলনের দুটি হত্যা মামলায় আগাম জামিন চেয়ে পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আবেদন নাকচ করে দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। ২০২৫ সালের ২ মে রিয়াজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।  মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়। মামলায় রিয়াজ ছাড়াও আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খানসহ ১৪ অভিনয়শিল্পীর নাম রয়েছে। মামলায় ১৫ সাংবাদিক ও ১৩ শিক্ষকের নামও রয়েছে। সাংবাদিকদের মধ্যে রয়েছেন সন্তোষ শর্মা ও মুন্নী সাহা। শিক্ষকদের মধ্যে রয়েছেন জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুন। এ ছাড়া ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও মামলায় আসামি করা হয়েছে। এ ছাড়া জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অন্য একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।  এ দুই মামলায় আগাম জামিন চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেন রিয়াজ। তবে শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

‘বিগ বস’-এ থাকছেন মৌনী রায়

২০ই আগস্ট, ২০২৬

অপু বিশ্বাসের যে ছবি ঘিরে বাড়ছে কৌতূহল

২০ই আগস্ট, ২০২৬

নতুন পরিচয়ে সামিরা খান মাহি

১৯ই আগস্ট, ২০২৬

টিকটকার আয়েশা হত্যার নেপথ্যে যা জানা গেল

১৯ই আগস্ট, ২০২৬

দুরেফিশানকে ঘিরে নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

১৩ই আগস্ট, ২০২৬

আকাশছোঁয়া পারিশ্রমিক শ্রদ্ধার

১৩ই আগস্ট, ২০২৬

সিনেমা থেকে দূরে থাকার কারণ জানালেন পূর্ণিমা

০৬ই আগস্ট, ২০২৬

বস্তি থেকে মুম্বাইয়ের দুই বাড়ির মালিক

০৬ই আগস্ট, ২০২৬

‘আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো’, ম্রুণালের কড়া হুঁশিয়ারি

০৫ই আগস্ট, ২০২৬

স্বৈরাচার হাসিনার দোসর শিল্পীরা কে কোথায়?

০৫ই আগস্ট, ২০২৬