বিনোদন

দেশের বাইরে উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা

Icon
বিনোদন ডেস্ক

০৮ই অক্টোবর, ২০২৬

দেশের বাইরে উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমা এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে বিভিন্ন দেশের উৎসবে ঘুরছে এ সিনেমাটি। নির্মাতা আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমাটি বেশ প্রশংসা পাচ্ছে চারদিকে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন 'প্রিন্সেস' অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। 

চলতি বছরেই এ সিনেমাটি ঘুরে এসেছে বিখ্যাত মস্কো উৎসব ও কাজান উৎসবে। এ ছাড়া মেলবোর্ন উৎসবেও প্রদর্শিত হয়েছিল এ সিনেমাটি। এবার নতুন গন্তব্য। একসঙ্গে অস্ট্রেলিয়ার দুটি উৎসবে প্রদর্শিত হবে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এগুলো হলো— ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি ও ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ।  বুধবার (৭ অক্টোবর) দুপুরে এ খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা আসিফ ইসলাম।

জানা গেছে, দেশের যাত্রাপালার ক্রমাবনতির প্রেক্ষাপট নিয়ে সিনেমার গল্প— ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এতে দেখা যায়, দর্শক চাহিদার চাপে কীভাবে মূল যাত্রাপালার চেয়ে ‘প্রিন্সেস রোজী’ নামে এক নৃত্যশিল্পী হয়ে উঠেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ চরিত্রেই 'প্রিন্সেস' হয়ে উঠেন আশনা হাবিব ভাবনা। এই চরিত্রের জন্য তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। চরিত্রটি করতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন। এ সিনেমায় ভাবনা ছাড়া সবাই আসল যাত্রাপালার শিল্পী। 

আগামী ২৯ অক্টোবর শুরু হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি, চলবে ১ নভেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এ উৎসবে ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হবে ১২ নভেম্বর, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এটিও চার দিনের উৎসব। এ উৎসব মূলত সিডনি ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবেরই আরেকটি অধ্যায়; নেপথ্যের আয়োজক একই।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী