সিলেট

সিলেটের ডিআইজি-ডিসিকে মন্ত্রণালয়ের যে নির্দেশ

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২১ই জুলাই, ২০২৬

সিলেটের ডিআইজি-ডিসিকে মন্ত্রণালয়ের যে নির্দেশ

সিলেটের জকিগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী আহমদ আল ইয়াহইয়ার আইনি সহায়তার আবেদনটি সিলেট রেঞ্জের ডিআইজি ও সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ।

গত ১৯ জুলাই মন্ত্রণালয়ের কল্যাণ-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে প্রাপ্ত আহমদ আল ইয়াহইয়ার আবেদনপত্র বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য প্রেরণ করা হয়। চিঠিতে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছার স্বাক্ষর রয়েছে।

সূত্র জানায়, জকিগঞ্জ উপজেলার ফুলতলী গ্রামের বাসিন্দা আহমদ আল ইয়াহইয়া তার জমি-সংক্রান্ত বিরোধের বিষয়ে আইনি সহায়তা চেয়ে জেদ্দা কনস্যুলেটে আবেদন করেছিলেন। পরে গত ৮ জুলাই কনস্যুলেট আবেদনটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠায়।

সর্বশেষ মন্ত্রণালয়ের চিঠিতে আবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিআইজি ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মামুন সচিত্র সিলেট বলেন- আমরা বিষয়টি তদন্তের জন্য পুলিশ সুপার (এসপি)-এর কাছে পাঠিয়েছি। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী