সিলেট
০১ই মে, ২০২৬
সচিত্র সিলেট রিপোর্টার :
সিলেটে একটি রিসোর্টে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা করেছিলো প্রতিপক্ষ। তৈরি করা হয় হত্যার ছক। ভাড়াটে খুনিও ছিলো প্রস্তুত। তবে খবর পেয়েই পুলিশ তৎপর হয় এবং ওই ছাত্রদল নেতার জীবন রক্ষা করে।
ঘটনাটি সিলেট মহানগরের শাহপরাণ থানাধীন এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্টে ঘটেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান- এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট (পুরাতন জাকারিয়া সিটি) দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে একপক্ষ অপরপক্ষকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী ভাড়া নিয়োগ করে। লিজগ্রহীতা রাহাত চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা ও হত্যার ষড়যন্ত্র করে। এ উদ্দেশ্যে তারা সুজন নামের এক ব্যক্তিকে ভাড়া করে এবং মোবাইল ফোনে হত্যার পরিকল্পনা জানায়।
বিষয়টি সম্পর্কে তথ্য পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় অভিযুক্তরা রিসোর্টে প্রবেশের চেষ্টা করলে শাহপরাণ থানাপুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যার পরিকল্পনা ব্যর্থ করে দেয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরে ভুক্তভোগীর দাখিলকৃত লিখিত অভিযোগের প্রেক্ষিতে শাহপরাণ থানাপুলিশ হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত প্রধান আসামি মাসুকুর রহমানকে (৪৫) গ্রেফতার করে এবং আইনগত ব্যবস্থা করা হয়।
রা হয়। (ইতোপূর্বে অন্য মামলায় গ্রেফতার থাকায় তাকে "শ্যোন এরেস্ট") দেখানো হয়েছে।। সেই সাথে অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।