সাহিত্য

শরৎ এলো ঘোড়ায় চড়ে

শরৎ এলো ঘোড়ায় চড়ে

হাটের মানুষ মাঠের মানুষ, মানুষ হাওর বিলে এই শরতে মিলছে মেলা দারুণ অন্ত্যমিলে কাদা-জলে খাচ্ছে খাবার বক সরালি চিলে পানকৌড়ি উদরে দেয় আস্ত কাতল গিলে। নদীর ধারে কাশবাগানে সফেদ ফুলের বাহার হাওয়ায় ভাসে দূর আকাশে পেঁজা মেঘের পাহাড়। শিউলি ফুলের ঘ্রাণ ছড়িয়ে চাঙা সকাল দুপুর ভাদ্র মাসে বৃষ্টি আসে হঠৎ ঝাপুর ঝুপুর আলতারাঙা পায়ে হুমুর – বাজে সোনার নূপুর। পাখির গানে জাগায় প্রাণে চোখের তারায় আশা সোঁদা মাটির সুবাস মাখে মায়ের ভালোবাসা। মাঠ ভরে যায় সবজি বাগান জাংলা ভরা লাউ উদাস বাউল গানের সুরে কোন দেশেতে যাও? জারুলতলা গল্পবুড়ো সময় কাটায় বসে সুখ-দুঃখের হিসেব করে ব্যথার অংক কষে। জাহাজঘাটে কেউ আসে না শুকনো নদীর জল কান্দে বসে ঘাটের মাঝি জীবনটা নিস্ফল। বনে বনে ফুলও ফোটে, পাখিরাও গান গায় শরৎ এলো ঘোড়ায় চড়ে তেপান্তরের গাঁয়।

ইরানের নারীবাদী লেখক শাহরনুশ পারসিপুরের প্রয়াণ

০৯ই জুলাই, ২০২৬

টুপুরের স্বপ্নের ওয়ার্ল্ড কাপ

০৮ই জুলাই, ২০২৬

কবি লায়লা রাগিবের ৪০ মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার

০৮ই জুলাই, ২০২৬

আষাঢ়ের রাত

০২ই জুলাই, ২০২৬

সিলেটি সাহিত্য-সংস্কৃতি ঐতিহ্য ও স্বাতন্ত্র্যের মেলবন্ধন

০১ই জুলাই, ২০২৬

বোতল রাজা! 

৩০ই জুন, ২০২৬

আমার লিখালিখি শুরুর গল্প

১৮ই জুন, ২০২৬

তফাৎ

১৮ই জুন, ২০২৬