ইসলাম

পিতার আগে ছেলে মারা গেলে নাতিরা কি দাদার সম্পত্তি পাবে?

পিতার আগে ছেলে মারা গেলে নাতিরা কি দাদার সম্পত্তি পাবে?

পিতার আগে ছেলে মারা গেলে তার সন্তান অর্থাৎ নাতি-নাতনিরা দাদার সম্পত্তির উত্তরাধিকারী হবে কিনা—এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। এ বিষয়ে কথা বলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, শরিয়াহ অনুযায়ী নাতি-নাতনিরা সরাসরি দাদার সম্পত্তির ওয়ারিশ হন না। তিনি বলেন, বাবা জীবিত থাকলে যে অংশ পেতেন, সেই অংশে সন্তানদের অধিকার থাকত। কিন্তু বাবা দাদার আগে মারা গেলে তার সন্তানরা সরাসরি দাদার সম্পত্তির ওয়ারিশ হন না। তবে দাদা চাইলে নাতি-নাতনিদের জন্য সর্বোচ্চ এক-তৃতীয়াংশ সম্পত্তি ওসিয়ত করে যেতে পারেন। অর্থাৎ, শরিয়াহর বিধান অনুযায়ী নাতি-নাতনিদের সরাসরি উত্তরাধিকার না থাকলেও দাদার ওসিয়তের মাধ্যমে তারা সম্পত্তি পেতে পারেন। তিনি আরও বলেন, তখন সেটা দাদার ওপর ওয়াজিব হয়ে পড়বে। তখন দাদাকে নাতিদের দেখতে হবে। সংকটে থাকা নাতি-নাতনিকে দেখতে পারবেন। এদের অভাব মেটানোর জন্য তিনভাগের এক ভাব দাদা চাইলে ওসিয়ত করতে পারবেন। তবে সরাসরি ওয়ারিশ নয়।

স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া কি বৈধ?

০৬ই আগস্ট, ২০২৬

নিয়ত না করলে কি ফরজ গোসল হবে?

০৬ই আগস্ট, ২০২৬

সালাম: সভ্য সমাজের অন্যতম পরিচায়ক

০২ই আগস্ট, ২০২৬

দাড়ি: ইসলামের সৌন্দর্য ও চার মাযহাব

০২ই আগস্ট, ২০২৬

সোমবার হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

২৬ই জুলাই, ২০২৬

গোপন বিয়ে মাকরুহ নাকি অবৈধ, ইসলাম কী বলে?

২৩ই জুলাই, ২০২৬

মরক্কোয় শতাব্দীর প্রাচীন ইসলামি ঐতিহ্য কী?

০৯ই জুলাই, ২০২৬

যে পাপ সবচেয়ে ভয়াবহ

০৯ই জুলাই, ২০২৬

নবদম্পতির জন্য নবীজি (সা.)-এর শেখানো সর্বশ্রেষ্ঠ দোয়া

০৯ই জুলাই, ২০২৬

জীবনের পাঁচ অশুভ পরিণাম থেকে বাঁচার দোয়া

০৮ই জুলাই, ২০২৬