দেশ

জুলাইয়ের ২৫ দিনে রেকর্ড প্রবাসী আয়

জুলাইয়ের ২৫ দিনে রেকর্ড প্রবাসী আয়

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৫ দিনেই রেকর্ড ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ২২৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা হিসাবে)। রোববার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ের ২৫ দিনে অর্জিত এই আয় আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ৮২ লাখ ৮২ হাজার ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। ব্যাংকভিত্তিক লেনদেনের চিত্রে দেখা গেছে, প্রবাসীরা সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। ২৫ দিনে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৫ কোটি ৭১ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত একমাত্র বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। আর দেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা প্রণোদনা এবং ডলারের দর স্বাভাবিক থাকায় প্রবাসীরা এখন ব্যাংকিং পথকেই অগ্রাধিকার দিচ্ছেন। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ার প্রত্যাশা করা হচ্ছে।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

২৬ই জুলাই, ২০২৬

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

২৬ই জুলাই, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

২৬ই জুলাই, ২০২৬

এআইয়ের দায়িত্বশীল ব্যবহার বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

২৫ই জুলাই, ২০২৬

হাসিনার ইচ্ছা পূরণে অপচয় ৪৪ কোটি টাকা

২৫ই জুলাই, ২০২৬

প্রবাসী-বান্ধব সেবা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

২৫ই জুলাই, ২০২৬

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

২৫ই জুলাই, ২০২৬

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

২৫ই জুলাই, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৬ প্রাণহানি

২৫ই জুলাই, ২০২৬

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেবে : পররাষ্ট্রমন্ত্রী

২৩ই জুলাই, ২০২৬