বিনোদন

ছেলের জন্মদিনে জুলাই মামলায় আদালতে সোহানা সাবা

Icon
বিনোদন ডেস্ক

১৯ই অক্টোবর, ২০২৬

ছেলের জন্মদিনে জুলাই মামলায় আদালতে সোহানা সাবা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত জীবন ও নানা বিষয়ে দেওয়া বক্তব্য নিয়েও নেটিজেনদের মাঝে আলোচনা হয়। এবার ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দিতে গিয়ে নিজের আক্ষেপের কথা তার ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে তুলে ধরেন এ অভিনেত্রী। একই সঙ্গে নিজেকে ‘রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি’ বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজকোর্টে যান অভিনেত্রী সোহানা সাবা। সেখানে একটি ভিডিওবার্তায় ছেলের জন্মদিনে আদালতে আসতে বাধ্য হওয়ায় নিজের হতাশার কথা তুলে ধরেন তিনি। অভিনেত্রী বলেন, আজ তার একমাত্র ছেলের জন্মদিন। এমন একটি বিশেষ দিনে ছেলেকে সময় দেওয়ার পরিবর্তে, নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে।

সামাজিক মাধ্যমে ভিডিও পোস্টের ক্যাপশনে ক্ষোভ প্রকাশ করেছেন সোহানা সাবা। সেখানে সমালোচকদের উদ্দেশে ‘অক্ষত’, ‘ফেকু প্রোফাইল’ ও ‘বিদেশে বসে দেশ উদ্ধার’-এর মতো শব্দবন্ধ ব্যবহার করেন অভিনেত্রী। একই সঙ্গে সমালোচকদের চেহারা ও মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন সোহানা সাবা।

ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দেওয়া এবং নিজেকে রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি হিসেবে নিজেকে উল্লেখ করে দেওয়া সোহানা সাবার এ ভিডিওবার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে জুলাই-সংক্রান্ত মামলাটির বিস্তারিত তথ্য অভিনেত্রীর বক্তব্যে পাওয়া যায়ন

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী