বিনোদন

পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কৃতি শ্যানন

Icon
বিনোদন ডেস্ক

০৮ই অক্টোবর, ২০২৬

পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কৃতি শ্যানন

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ কৃতি শ্যানন রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। নিন্দুকদের প্রশ্ন ছিল— কেন রাখিবন্ধনের অনুষ্ঠানে এত খোলামেলা পোশাক অভিনেত্রীর? সেই সময় বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। শেষ পর্যন্ত সেই বিজ্ঞাপনটিই সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি ওই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন কৃতি শ্যানন।

পোশাক নিয়ে যে বিতর্কসভা বসতে পারে, তা এখনো বিশ্বাসই করতে পারেন না বলে জানিয়েছেন কৃতি শ্যানন। সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে কথোপকথনে সেই পুরোনো বিতর্কের প্রসঙ্গ তুলে নিজের বিস্ময়ের কথা জানিয়েন, তার পরনের পোশাকের একটি অংশ কীভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছিল, তা তিনি বিশ্বাসই করতে পারেননি। 

কৃতি শ্যানন বলেন, আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল। কারিনাও কৃতির কথায় সম্মতি দেন।

বিতর্কের সূত্রপাত হয় গহনা সংস্থার রাখিবন্ধনের একটি বিজ্ঞাপন ঘিরে। সেই বিজ্ঞাপনে কৃতিকে দেখা গিয়েছিল তার ভাইকে রাখি পরাতে। একই সঙ্গে নিজের পোষ্য কুকুরকেও রাখি পরিয়েছিলেন তিনি। পোষ্যকে রাখি পরানো নিয়েও আপত্তি জানিয়েছিলেন নিন্দুকেরা।

বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে নেটিজেদের মাঝে প্রকাশ্যে আসার পর তাদের একাংশ কৃতির পোশাক নিয়ে প্রশ্ন তোলে। অনেকের দাবি— রাখিবন্ধনের মতো একটি ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে তার পোশাক যথাযথ নয়।

তবে পোশাক নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছিলেন কৃতি শ্যানন। সামাজিক মাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, এখনো কেন নারীদের কী পোশাক পরা উচিত, তা নিয়ে এত আলোচনা হয়। 

তিনি বলেন, সময়ের সঙ্গে ভারতীয় পোশাকের ধরন বদলেছে। কিন্তু কোনো নারীর পোশাক দেখে তার সংস্কৃতি বিচার করা উচিত নয়। সংস্কৃতি ও ঐতিহ্য পোশাকে নয়, মনের মধ্যে থাকে বলেও জানিয়েছিলেন তিনি।

এরপরও নারীদের পোশাক, সমাজের দৃষ্টিভঙ্গি এবং পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে একাধিক পোস্ট শেয়ার করে নিয়েছিলেন কৃতি শ্যানন। যদিও সেই পোস্টগুলোতে সরাসরি রাখিবন্ধনের বিজ্ঞাপনের কথা বলা হয়নি।

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী