সিলেট

সিলেটে এবার স্বামীর হাতে স্ত্রী খুন

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২৩ই মে, ২০২৬

সিলেটে এবার স্বামীর হাতে স্ত্রী খুন

সিলেটে এবার স্বামীর হাতে প্রাণ গেছে স্ত্রীর। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর জাঙ্গালহাটা গ্রামে শনিবার (২৩ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নামের নাম জাহিদুল ইসলাম ছদরুল। আর নিহত স্ত্রীর নাম ফাহমিদা আক্তার মোহনা। তাদের একটি সন্তানও রয়েছে।

হত্যার বিষয়টি সচিত্র সিলেটকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম। 

তিনি বলেন- আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনার পর থেকে অভিযুক্তকে পাওয়া যাচ্ছে না। পরে বিস্তারিত জানাচ্ছি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন- ছদরুল কিছুটা মানসিকে রোগী।