সংবাদ বিজ্ঞপ্তি
১৩ই মে, ২০২৬
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সামাজিক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মো. আলী হোসেন ও সাধারণ সম্পাদক নাজিম আহমেদ এবং কোষাধ্যক্ষ মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক শাহরুল আলম ও সরোয়ার আহমদ ট্রাস্টি সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ট্রাস্টের সভাপতি মো.আলী হোসেন বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য, সৌহার্দ্য ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। প্রবাসে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ট্রাস্টের সাধারণ সম্পাদক নাজিম আহমেদ বলেন, প্রবাসী কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ, দোয়া ও পরামর্শ থাকলে বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট ফ্রান্স ভবিষ্যতে আরও শক্তিশালী, কার্যকর এবং দৃষ্টান্তমূলক সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।
প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।