সংবাদ বিজ্ঞপ্তি
০৪ই মে, ২০২৬
গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাসিন্দা মামুন হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটির মাধ্যমে এ দায়িত্ব অনুমোদিত হয়।
নতুন দায়িত্ব পাওয়ায় মামুন হোসেনের এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।
সচিত্র সিলেট / আব্দুল খালিক