সংবাদ বিজ্ঞপ্তি

ইমাম সমিতি ঢাকাদক্ষিণ শাখার কাউন্সিল

Icon
গোলাপগঞ্জ:

০৯ই মে, ২০২৬

ইমাম সমিতি ঢাকাদক্ষিণ শাখার কাউন্সিল

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ( ০৭ ) বাদ এশা ঢাকাদক্ষিণ বাজারস্থ বায়তুল মা’মুর জামে মসজিদে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সাবেক সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক।

কাউন্সিলে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মাহমুদুল হক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা আফজাল হুসাইন। নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন: সহ সভাপতি: মাওলানা আং কাদির ও বেলাল আহমদ সহ সাধারণ সম্পাদক: মাওলানা জামাল আহমদ সহ সাংগঠনিক সম্পাদক: মাওলানা আনোয়ার হুসাইন হেলালী অর্থ সম্পাদক: হাফিজ ইশফাকুর রহমান তালীম ও তারবিয়্যাত সম্পাদক: হাফিজ নোমান মাহফুজ প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাওলানা আবুল খায়ের শিক্ষা ও সাহিত্য সম্পাদক: হাফিজ মাওলানা নাঈম আহমদ সমাজকল্যাণ সম্পাদক: হাফিজ সাহেদ আহমদ ফুরকানিয়া মক্তব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মাওলানা বিলাল আহমদ আন্তর্জাতিক সম্পাদক: মুফতি আফজল হুসাইন মসজিদ ও পাঠাগার সম্পাদক: মাওলানা রফিকুল ইসলাম রুমেল দফতর সম্পাদক: আফসার আহমদ এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন হাফিজ মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মুফজ্জল করিম, মাওলানা মোস্তফা আহমদ ও মাওলানা তাজুল ইসলাম। কাউন্সিলে ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিপুলসংখ্যক ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।

রিপোর্ট: খালেক খান

আপলোড: শিউলী

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী