সাধারণ
১০ই জুন, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিক্ষা ব্যবস্হা উন্নয়ন, বৃত্তি কার্যক্রম পরিচালনা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯জুন মঙ্গলবার সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় স্হানীয় শিক্ষক, সাংবাদিক, ইমাম সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলালের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুল হালিমের উপস্থাপনায় জৈন্তাপুর উপজেলার শিক্ষা সহ সামগ্রিক বিষয়ের উপর আলোচনা হয় এবং কার্যক্রম বাস্তবায়নের জন্য সংগঠনের নাম দেওয়া হয় জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। এসময় সর্বসম্মতিতে সাংবাদিক আব্দুল হালিম কে ফাউন্ডেশনের আহবায়ক মনোনীত করা হয়। সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয় আদিবাসী নেতা ক্লেমেন্ট চিশিম বর্ষা কে।
ফাউন্ডেশনের সদস্য হিসেবে রয়েছেন গোলাম সরওয়ার বেলাল, মাওলানা রফিকুল ইসলাম রায়হান, সুবীর চক্রবর্তী, মোঃ মাসুক আহমদ, জামিল আহমদ জাবেদ, রুহুল আমিন কামাল, সাংবাদিক জাহিদুল ইসলাম, বিলালুর রহমান, মাওলানা সাদ উদ্দিন, আমিনুল হক, খন্দকার জয়নাল আবেদিন, অলিউর রহমান গুলশান, সজিব আহমদ। পরবর্তী সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
রিপোর্ট: মাসুক আহমদ
আপলোড: শিউলি