সাধারণ

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

Icon
দক্ষিণ সুরমা প্রতিনিধি:

১৪ই মে, ২০২৬

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বুধবার ( ১৩ মে ) সকাল ১১.০০ ঘটিকায় হযরত চাঁন্দে আলী শাহ্ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ইং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জনাব শাহ আক্তার হোসেন টুটুল, যুক্তরাজ্য প্রবাসী জনাব মোহাম্মদ বাবর উদ্দিন এবং জনাব মোহাম্মদ রায়হান উদ্দিন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি জনাব শাহ্ মুহিদুল ইসলাম মিঠু এবং অভিভাবক প্রতিনিধি জনাব মোঃ শায়েস্তা মিয়া। এলাকার মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব আতাউর রহমান আফরোজ, জনাব শানুর মিয়া, টুনু মিয়া,আনামিয়া, মনজুর আহমদ, শাহ মকসুদুর রহমান শামীম, শহিদুল ইসলাম লিটন, কামরুল ইসলাম, আবুল লেইস, শাহনেওয়াজ আহমদ সহ আরো অনেকে। এছাড়া ৩০ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও মহানগর বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল করিম।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

রিপোর্ট: হাসান
আপলোড: শিউলি