সাধারণ

‘শহীদ আবিদ আল হাসান’ স্মরণ সভা ও দোয়া মাহফিল

Icon
শান্তিগঞ্জ প্রতিনিধি:

১৩ই মে, ২০২৬

‘শহীদ আবিদ আল হাসান’ স্মরণ সভা ও দোয়া মাহফিল

রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার জন্য আজ ভারাক্রান্ত একটি দিন। সবার পাশে থাকা হাসিখুশি মানুষটি আর আমাদের মাঝে নেই, এই বিশ্বাসই যেন অনেক কঠিন। আবিদ আল হাসান নেই, কথাটুকু বলতেও গলা ধরে আসে।

ভালোবাসায় সিক্ত স্মৃতিচারণায় তাঁকে স্মরণ করতে জড়ো হন তার পরিবারের সদস্য, মাদরাসা কমিটির সদস্য তার সহপাঠী- অবিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।

মারাসার হল রুম যেন শুধু একটাই অনুভূতি—অপূরণীয় এক শূন্যতা।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র শহীদ আবিদ আল হাসান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করেছেন উক্ত মাদরাসার পরিচালনা কমিটি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

মঙ্গলবার (১২ মে) বিকাল-২ টায় মাদরাসার হল রুমে, মাদরাসা মুহতামিম মাওলানা আজির উদ্দীনের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল মুঈন নানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন; শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফিজ আবু খালেদ, মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি আজিজুর রহমান,সদস্য মোঃ মিছবাহ উদ্দীন, সদস্য মোঃ সিতু মিয়া, আতাউর রহমান,

আবিদ হাসানের পরিবারের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন; মোঃ ফরিদ গাজী, ছাতারপই দারুল কুরআন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান মাছনুন, সমাজসেবক মোঃ হাসান মিয়া, মশিউর রহমান রাজা, 


প্রসঙ্গত গত শনিবার (০৮ মে) অত্র  মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র রোড এক্সিডেন্টে আবিদ হাসান মর্মামান্তির ভাবে শহীদ হয়।
এনিয়ে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয় জনমনে।

বক্তারা বলেন;
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন আমরা হব তা ছিল কল্পনাতীত। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। সেই সাথে শহীদ আবির আল হাসানের রুহের মাগফেরাত কামনা করছি,আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। বক্তারা আরো বলেন, সন্তানের প্রতি বিশেষ নজর রাখবেন ও শিক্ষকদের সহযোগিতার মাধ্যমে মাদ্রাসার কল্যাণমূলক কাজে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণসহ আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিবেশ করেন মাদরাসার মুহতামিম মাওলানা আজির উদ্দীন।


রিপোর্ট: আব্দুর রহমান জামিন
আপলোড: শিউলি

৫ আগস্টের পরে এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র‌্যালি
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের চুরির মামলার আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার
মাধবপুরে সবুজ দিগন্তজুড়ে ছড়িয়েছে চাষিদের রঙিন স্বপ্ন
আজমিরীগঞ্জে পরিত্যক্ত গুদামে পৌরসভার কার্যক্রম
সুনামগঞ্জে নারী ইউএনওকে নিয়ে পুরুষ এসিল্যান্ডের ‘বিরহী’ পোস্ট, তোলপাড়
হেমন্তে সিলেটে বৃষ্টির আভাস
পরিবেশ রক্ষায় গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান: ড. আনোয়াারুল
সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি: এমপি এমরান চৌধুরী