সিলেট
০৯ই জুন, ২০২৬
সিলেটের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রুলী বিনতে রহিমের কিশোর ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম মাহাদি আনজুম (১৫)।
তারা সিলেট মহানগরের মিয়া ফাজিলচিশত এলাকার ১৩/৩ নং বাসার চতুর্থ তলায় থাকেন।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টার দিকে নিজ পড়ার কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার ফায়ারসার্ভিস ও বিমানবন্দর থানাপুলিশ টিম।
পুলিশের প্রাথমিক ধারনা- এটি আত্মহত্যা।
লাশ উদ্ধারের সময় পাশে একটি চিরকুট মিলে। এতে লেখা- ‘আমার লাশ পুলিশ যেন না ধরে, ময়না তদন্ত যেন না হয়।’
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান সচিত্র সিলেটকে বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
তিনি বলেন- আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে।