সিলেট

কাইয়ুম চৌধুরী বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনীত

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

১৭ই মে, ২০২৬

কাইয়ুম চৌধুরী বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনীত

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

রবিবার (১৭ মে) তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেন।

আগামী ৭ জুন মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন।

এর আগে আব্দুল কাইয়ুম চৌধুরী বিসিবির পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহসভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, গত দ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির শীর্ষ এই নেতা। তবে দলের পক্ষ থেকে তৎকালীন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে মনোনয়ন দেওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। শুধু নির্বাচন থেকেই সরে দাঁড়াননি, সিলেটের ৬টি আসনের প্রার্থীদের পক্ষে রাত-দিন পরিশ্রম করেছেন। এসব ত্যাগের ফলে দল আব্দুল কাইয়ুম চৌধুরীকে একের পর এক মূল্যায়ন ও পুরস্কৃত করছে।