সিলেট

বিয়ানীবাজারে বন্ধুর হাতে কিশোর খুন

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

১৫ই মে, ২০২৬

বিয়ানীবাজারে বন্ধুর হাতে কিশোর খুন

সিলেটের বিয়ানীবাজারে এক কিশোরের ছুরির আঘাতে অপর আরেক কিশোর খুন হয়েছে। তারা দুজন বন্ধু ছিলো।

উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের থানাঘাট এলাকায় শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পর থেকে ঘাতক বন্ধু পলাতক রয়েছে।

এলাকাবাসী জানান, আম খাওয়াকে কেন্দ্র করে দ্বন্ধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে কিশোর তামিম আহমদ (১৪) তার বন্ধু সিয়াম আহমদ (১৫)-কে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সিয়াম নিহত হয়। তার পিতার নাম আব্দুস শুকুর। আর সিয়ামের পিতা কয়েছ আহমদ।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, আঘাতটি জোরালো এবং একদম হৃদযন্ত্রের কাছাকাছি গিয়ে লাগে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন- ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে খোঁজা হচ্ছে।