টপ-১

সিলেট বিভাগের ৮ উপজেলায় এসি ল্যান্ড পদায়ন

Icon
আহমদ রেজা চৌধুরী

২০ই সেপ্টেম্বর, ২০২৬

সিলেট বিভাগের ৮ উপজেলায় এসি ল্যান্ড পদায়ন

সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ভূমি অফিসে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) এসি ল্যান্ড পদায়ন করা হয়েছে। রোববার(২০ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট (সংস্থাপন শাখা)-এর সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেট বিভাগে ন্যস্ত কর্মকর্তাদের মধ্য থেকে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী পদায়নকৃত কর্মকর্তারা হলেন: 

প্রজ্ঞাপন অনুযায়ী পদায়নকৃত কর্মকর্তারা হলেন, তাপস চক্রবর্তী তুষার (সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, ওসমানীনগর, সিলেট), মিজ্ মৈত্রী রায় (সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, মাধবপুর, হবিগঞ্জ), নূরুল আম্বিয়া আলাউল (সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, বিয়ানীবাজার, সিলেট), অনিরুদ্ধ দেব রায় (সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, নবীগঞ্জ, হবিগঞ্জ), মো. শরীফ উদ্দিন (সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, গোয়াইনঘাট, সিলেট), বিএমএসআর আলিফ (সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, তাহিরপুর, সুনামগঞ্জ), শিহাব বিন আমিন (সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, বিশ্বনাথ, সিলেট) এবং আবদুল্লাহ আল নাঈম (সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, কমলগঞ্জ, মৌলভীবাজার)।