সাধারণ

গোলাপগঞ্জে দু’টি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি

Icon
গোলাপগঞ্জ প্রতিনিধি

২০ই সেপ্টেম্বর, ২০২৬

গোলাপগঞ্জে দু’টি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি

গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী মার্কেট ওয়ারিছ বিপনী ও হামিদিয়া শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্ব) রাত ৯টায় মার্কেটে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মো. আব্দুল আজিজকে সভাপতি ও রুহেল আহমদকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেনসহ-সভাপতি লোকমান আহমদ, মো. খালেদ আহমদ ও মো. মুহিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় দাস ও অভিতাভ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আমির হুসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ ও শাহনাজ আহমদ, প্রচার সম্পাদক সাংবাদিক জাহিদ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক সাবুল আহমদ ও জসিম উদ্দিন আরজু।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাঈদ আহমদ, ফরহাদ আহমদ, নাহিদ আহমদ, আবিদ আহমদ, জাবেদ আহমদ, সায়েম আহমদ, মাছুম আহমদ, বাবুল আহমদ, এহসান খাঁ ও আল আমিন।

কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন ডা. বিজিৎ চন্দ্র দাস, তজমুল আলী, ইসলাম উদ্দিন, কয়েছ আহমদ, ডা. আফছর আহমদ, ডা. আজাদ আহমদ, আব্দুল হামিদ, সাব্বির আহমদ, শতদল সরকার,  ডা. দিলওয়ার হোসেন, কয়েছ আহমদ।  

নতুন কমিটি ব্যবসায়ীদের কল্যাণ পারস্পরিক সহযোগিতা এবং মার্কেটের সার্বিক উন্নয়নে কাজ করবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।