দেশ

১১ খাতে অনলাইন ভ্যাট বাধ্যতামূলক করে এনবিআরের আদেশ জারি

Icon
সচিত্র সিলেট ডেস্ক:

২০ই সেপ্টেম্বর, ২০২৬

১১ খাতে অনলাইন ভ্যাট বাধ্যতামূলক করে এনবিআরের আদেশ জারি

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) ভ্যাট অনুবিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা ও মোবাইল ব্যাংকিং সেবা।

এনবিআরের আদেশে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ দেওয়া ক্ষমতাবলে এসব খাতের উৎপাদনকারী ও সেবা সরবরাহকারীদের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

ইউনিয়নের দোকান ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনার চিন্তা এ জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টাল ব্যবহার করতে হবে।

কোনো নিবন্ধিত ব্যক্তি তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গে যুক্ত থাকলেও তার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

এনবিআর জানিয়েছে, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা নিয়ে আগে জারি করা কোনো আদেশ থাকলে নতুন আদেশ কার্যকর হওয়ার পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী এ আদেশে উল্লেখ করা খাতের তালিকায় যেকোনো সময় নতুন খাত যুক্ত করা বা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতা এনবিআর সংরক্ষণ করেছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।