দেশ

সেই লাল বাসেই প্রধানমন্ত্রীর ‘সিলেট ভ্রমণ’

Icon
নিজস্ব প্রতিবেদক

০২ই মে, ২০২৬

সেই লাল বাসেই প্রধানমন্ত্রীর ‘সিলেট ভ্রমণ’

সচিত্র সিলেট রিপোর্টার :

সিলেটে আবারও সেই ঐতিহাসিক লাল বাসে চড়লেন তারেক রহমান। তবে এবার প্রধানমন্ত্রী হয়ে। 

তাঁকে বহন করতে সকালেই সিলেট এসে পৌঁছে সেই লাল বাস। পরে কঠোর নিরাত্তার মধ্যদিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোটে নিয়ে যাওয়া হয় বাসটি।

বিষয়টি সচিত্র সিলেটকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশন প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিশেষভাবে প্রস্তুত করা ঐতিহাসিক বাসটি লাল ও সবুজ রঙের। বুলেটপ্রুফ। বাসটির দুই পাশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। পাশাপাশি বাসটির জানালাগুলো বিশেষ নিরাপত্তা কাচে আবৃত।

আজ শনিবার (২ মে) সিলেট সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে তিনি বিমানের ফ্লাইটে সিলেটে এসে পৌঁছেন। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী।

সকাল সাড়ে ১০টার প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর। সিলেটে তাঁর শ্বশুরবাড়ি।