টপ-১

সিলেট হাম-উপসর্গ : একদিনে শতাধিক রোগী হাপাতালে ভর্তি

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২০ই সেপ্টেম্বর, ২০২৬

সিলেট হাম-উপসর্গ : একদিনে শতাধিক রোগী হাপাতালে ভর্তি

সিলেট বিভাগে হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শেষ ২৪ ঘণ্টায় (গতকাল সকাল থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে নতুন করে ১৩৭ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৩ জন এবং অন্যান্য বিভিন্ন হাসপাতালে বাকি রোগীরা ভর্তি হন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫৪১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন রোগী ভর্তি আছেন।

এদিকে, শেষ ২৪ ঘণ্টায় হাম বা সন্দেহজনক রোগে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছর সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে বিভাগে মোট ১৭০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে সিলেটে ৬৭, সুনামগঞ্জে ৬৪, হবিগঞ্জে ২৪ এবং মৌলভীবাজারে ১৫ জন।

অপরদিকে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ৫৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।