সিলেট

সিলেটে রেলের টিকিট কালোবাজারি দুজন জেলহাজতে

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৯ই সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে রেলের টিকিট কালোবাজারি দুজন জেলহাজতে

সিলেটে অবৈধভাবে অনলাইনে রেলওয়ের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করার পর আজ বুধবার আদালতের নির্দেশে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটকের সময় তাদের কাছ থেকে অসংখ্য রেলের টিকিট ও মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে সিলেট রেলস্টেশন এলাকায় এই অভিযান চালায় জেলা প্রশাসন।

অভিযানে আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য বলে জানা যায়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। এসময় অভিযানে সহযোগিতা করেন রেলওয়ে থানা পুলিশ, দক্ষিণ সুরমা থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।

জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিলেট রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে টিকিট কালোবাজারির সক্রিয় দুইজনকে আটক করা হয়। তারা অনলাইনে অবৈধভাবে রেলের টিকিট ক্রয় ও ডাউনলোড করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

আটকের সময় তাদের কাছে থাকা টিকিট এবং ব্যবহৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।