টপ-২

হাম-উপসর্গ : সিলেটে হাসপাতালে ভর্তি প্রায় ৫০০ রোগী

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৯ই সেপ্টেম্বর, ২০২৬

হাম-উপসর্গ : সিলেটে হাসপাতালে ভর্তি প্রায় ৫০০ রোগী

সিলেট বিভাগে হামের প্রকোপ কিছুতেই থামানো যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত) বিভাগে এ রোগে কোনো প্রাণহানি না ঘটলেও এই সময়ে ১৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় থেকে হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র বলছে- গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৮০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, পার্কভিউ মেডিকেলে ১০ জন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন।

তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৯৮ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেলে ১৮৮ জন, শামসুদ্দিন হাসপাতালে ১৬১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪৪ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৩৫ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় মোট ১ হাজার ৪৪ জন নিশ্চিত হাম ও রুবেলা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাম ও উপসর্গে প্রাণ হারিয়েছেন মোট ১৫৯ জন।