সিলেট

জাতীয় জনতা পার্টির নতুন কমিটি, চেয়ারম্যান সিলেটের তাহমিনুল

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৯ই সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় জনতা পার্টির নতুন কমিটি, চেয়ারম্যান সিলেটের তাহমিনুল
  • শনিবার শাহজালাল-শাহপরাণ মাজার জিয়ারত

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে এডভোকেট মোঃ তাহমিনুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মুজিবুর রহমান চৌধুরী (হিরু) মনোনীত হয়েছেন।
গত ৬ সেপ্টেম্বর ঢাকার ওয়ারীস্থ ‘জনতা ভবন’ কার্যালয়ে অনুষ্ঠিত দলের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন খান (অতিরিক্ত দায়িত্ব: কোষাধ্যক্ষ); ভাইস চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে মোঃ শহিদুল ইসলাম, রোকশানা ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ ও মীর আহমেদ ভূইয়া। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হক ভূইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক মফিজ এম মহিউদ্দিন, মহিলা সম্পাদিকা তাসলিমা চৌধুরী জুলি, সহ-মহিলা সম্পাদিকা রেহানা সুলতানা, আইন বিষয়ক সম্পাদক তারিফুর রহমান চৌধুরী প্রিন্স, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন মাহমুদ খান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাহরিনুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন খান, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূইয়া, কৃষি ও পল্লী উন্নয়ন সম্পাদক মো. নাজমুল হক বুলবুল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জিসান আরা জামাল, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এ.কে মাইদুল ইসলাম খান এবং কার্যনির্বাহী সদস্য মো. শফিকুর রহমান।

এদিকে, দায়িত্ব গ্রহণের পর জাতীয় জনতা পার্টির নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খান আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) প্রথম সিলেট সফর করবেন। ওই দিন বেলা সাড়ে ১১টায় তিনি হযরত শাহজালাল (রহ.) ও বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানীর মাজার জিয়ারত করবেন এবং বঙ্গবীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় মাজার প্রাঙ্গণে সিলেটবাসীর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হবে।

মাজার জিয়ারত শেষে তিনি পৈতৃক নিবাস সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর গ্রামে গমন করবেন। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁর পিতা, জাতীয় জনতা পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট নুরুল ইসলাম খানের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন। পরবর্তীতে স্থানীয় মসজিদে যোহরের নামাজ আদায় শেষে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করবেন।

এসব কর্মসূচিতে জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয়, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দলীয় সকল স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বঙ্গবীর ওসমানীপ্রেমীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পার্টির সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা সভাপতি আকলিছ আহমদ চৌধুরী।