সিলেট

জিন্দাবাজারের সড়কে প্রাণ গেলো দুই বছরের আব্দুল্লাহ’র

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৮ই সেপ্টেম্বর, ২০২৬

জিন্দাবাজারের সড়কে প্রাণ গেলো দুই বছরের আব্দুল্লাহ’র

সিলেট মহানগরের জিন্দাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আব্দুল্লাহ (২)। সে মহানগরের এয়ারপোর্ট থানাধীন খাসদবীর এলাকার রাকিবুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আব্দুল্লাহকে নিয়ে তার বাবা মোটরসাইকেলযোগে জিন্দাবাজার হয়ে বন্দরবাজার যাচ্ছিলেন। এসময় উল্টো দিক থেকে আসা বেপরোয় গতির সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহ মোটরসাইকেল ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।