সিলেট

সিলেট সীমান্তে বিজিবির অভিযান

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৮ই সেপ্টেম্বর, ২০২৬

সিলেট সীমান্তে বিজিবির অভিযান

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত বারকী নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বাধীন লাফার্জ, সোনালীচেলা, কালাইরাগ, পাথরকোয়ারী, দমদমিয়া, সোনারহাট এবং প্রতাপপুর বিওপি সীমান্ত এলাকায় একযোগে চোরাচালানবিরোধী অভিযান চালায়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, জিরা, শাড়ী, কসমেটিকস, গাড়ীর পার্টস, সুপারি, বিড়ি, জুস, ফুচকা উদ্ধার করা হয়।

এছাড়া সীমান্ত নদী হতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত বারকী নৌকাও আটক করে বিজিবি টহল দল।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত অপরাধ দমন এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ মালামাল উদ্ধার সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত এসব চোরাচালানি মালামালের বিষয়ে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।