সিলেট

সিলেটে হাম-উপসর্গে ফের মৃত্যু

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৮ই সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে হাম-উপসর্গে ফের মৃত্যু

হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ২ বছর বয়েসি আউলাদ মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়।

এ নিয়ে সিলেট বিভাগে অদ্যবধি হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জনে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে দেওয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) বিভাগে নতুন করে ১৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৬ জন রোগী। 

জানা গেছে, বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৪৫৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন রোগী ভর্তি রয়েছেন।