সিলেট
০৮ই সেপ্টেম্বর, ২০২৬
বিদেশ যাত্রীদের সাথে প্রতারণা, ব্লাড সেম্পলে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে সিলেট মহানগরের আম্বরখানা এলাকার হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে আম্বরখানা এলাকার এয়ারপোর্ট রোডের এ মেডিকেল সেন্টারে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা শাখা।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।
অভিযানকালে বিদেশ যাত্রীদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।