সিলেট

জগন্নাথপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Icon
সচিত্র সিলেট ডেস্ক:

০৭ই সেপ্টেম্বর, ২০২৬

জগন্নাথপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘর থেকে বাবুল মিয়া (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামের নতুন আগলা বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাবুল মিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার গজিনপুর গ্রামের দোলাল মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সঙ্গে উপজেলার পাটলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চানপুর গ্রামে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীরা জানান, সোমবার দুপুরের দিকে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে জগন্নাথপুর থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে।

পাটলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ‘বাবুল মিয়ার স্ত্রী  ২/৩ দিন আগে রাগ করে চলে যায় বলে শুনেছি। বাড়িটি আগলা বাড়ি (গ্রাম থেকে কিছুটা দূরে অবস্থিত) থাকায় লোকজন কম আসা যাওয়া করে। তিনি দাবি করেন, মরদেহটি দুই-একদিন আগের হবে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসী তা জানতে পারে এবং পুলিশকে খবর দেয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট প্রকৃত রহস্য জানা যাবে।