সাধারণ

কোম্পানীগঞ্জে ফ্রাইডিলসহ আটক ১

Icon
কোম্পানীগঞ্জ প্রতিনিধি

০৭ই সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে ফ্রাইডিলসহ আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফ্রাইডিল সিরাপ ও স্কাফ সিরাপসহ সাজুল মিয়া (২৮) নামের এক যুবককে আটক পুলিশ। এসময় রেজিস্ট্রেশনবিহীন একতটি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত ফ্রাইডিল সিরাপ ও স্কাফ সিরাপের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত  ১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের লাচুখাল এলাকা থেকে ভারতীয় ৬৯৩ বোতল ফ্রাইডিল সিরাপ ও স্কাফ সিরাপসহ সাজুল মিয়াকে আটক করা হয়।  

আটককৃত সাজুল মিয়া বিশ্বনাথ উপজেলার রামপাশা উত্তরপাড়ার শফিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার দিনগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের লাছুখাল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৬৯৩ বোতল ফ্রাইডিল সিরাপ ও স্কাফ সিরাপসহ সাজুল মিয়াকে আটক করে পুলিশ। এসব মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত

কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সাজুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোড : এমএসসি