সিলেট

সিলেটে মিছিলের চেষ্টা, নিষিদ্ধঘোষিত সংগঠনের দুজন গ্রেফতার

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৬ই সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে মিছিলের চেষ্টা, নিষিদ্ধঘোষিত সংগঠনের দুজন গ্রেফতার

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাপুলিশ।

এর মধ্যে একজনকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) মহানগরের জল্লারপাড় এলাকা থেকে এবং আরেকজনকে রবিবার (৬ সেপ্টেম্বর) নেহারীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কামালপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার দিঘলী রামপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৬)। তারা দুজনই সিলেট মহানগরে বসবাস করতেন। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মঞ্জুরুল আলম জানান- গত ২৮ আগস্ট মহানগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় পরে কোতোয়ারি মডেল থানায় মামলা দায়ের করা হয়। 

মামলার তদন্তে সিসিটিভি ও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে গ্রেফতারকৃত এ দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গ্রেফতারকৃত দুজনকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।