সাধারণ

জকিগঞ্জে চারশত পিস ইয়াবাসহ যুবক আটক

Icon
জকিগঞ্জ প্রতিনিধি

০৬ই সেপ্টেম্বর, ২০২৬

জকিগঞ্জে চারশত পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটের জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা সহ জাকির হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আটককৃত জাকির হোসেন উপজেলার খলাছড়া ইউনিয়নের উত্তর মাদারখাল গ্রামের রইছ উদ্দিনের ছেলে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার  বিরশ্রী ইউনিয়নের পীরনগর এলাকায় জকিগঞ্জ-বিয়ানীবাজারগামী শেওলা পাকা সড়কে অভিযান চালিয়ে ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ জাকির হোসেনকে আটক করে। 

জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান,  আটককৃত জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।