সিলেট
০৬ই সেপ্টেম্বর, ২০২৬
বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের চান্দাইরপাড়া গ্রামে কলেজ প্রতিষ্ঠার দাবি উঠেছে। গ্রামটিতে মাধ্যমিক স্তরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে গ্রামটিকে স্থানীয় ভাবে শিক্ষা পল্লী হিসেবে করেছেন স্থানীয়রা। এ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে ২টি ধর্মীয় প্রতিষ্ঠান। এছাড়াও খেলাধূলার জন্য রয়েছে বড় মাঠ। গ্রামটি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি কলেজ রয়েছে। মাধ্যমিক পাসের পর শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হয়। কিন্তু ১০ কিলোমিটার দূরের কলেজের ভর্তি হলে শিক্ষার্থীদের ওই কলেজের যাতায়াত করা খুবই কষ্টকর। তাই এলাকাবাসী গ্রামটিতে একটি কলেজ প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন।
চান্দাইরপাড়া গ্রামের বিভিন্ন্ প্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পাস করে তাদের অন্তত ১০ কিলোমিটার দূরে বালাগঞ্জ উপজেলা সদরে, গোয়ালাবাজার, তাজপুর, বুরুঙ্গা কলেজে ভর্তি হতে হয়। তাই এত পথ মারিয়ে তাদের কলেজ ভর্তি হতে হয়। চান্দাপাড়া গ্রামের কলেজ প্রতিষ্ঠা হলে নিজের গ্রামের কলেজের তারা ভর্তি হতে পারতে।
গ্রামের রয়েছে রেনেসাঁ কিন্ডার গার্ডেন স্কুল, চান্দাইরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয়, বানিগাঁও মডেল উচ্চ বিদ্যালয় ও চান্দাইরপাড়া সুনিয়া হাফিজিয়া ফাজিল মাদরাসা রয়েছে।
একই স্থানে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২টি ধর্মীয় প্রতিষ্ঠান এটি একটি বিরল ঘটনা। প্রতিষ্ঠান গুলোও চলছে ভালো ভাবে। নাই কোন দ্বন্দ। রেনেসাঁ কিন্ডার গার্ডেন স্কুল ছাত্র ৪৫ ছাত্রী ৫১ মোট ৯৬ জন। চান্দাইরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছাত্র ৬৪ ছাত্রী ৮৭ মোট ১৫৪ জন। চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে ৫২জন শিক্ষার্থী। বানিগাঁও মডেল উচ্ রবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে ২৬ জন এবং চান্দাইরপাড়া সুনিয়া হাফিজিয়া ফাজিল মাদরাসা থেকে এবার দাখিল পাস করেছে ২৮জন শিক্ষার্থী। চান্দাইরপাড়া গ্রামে কলেজ প্রতিষ্ঠা হলে ওইগ্রামের আশেপাশের আরও কয়েকটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওই কলেজে ভর্তির সুযোগ পাবে।
রেনেসাঁ কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, চান্দাইরপাড়া গ্রামের অন্তত ১০ কিলোমিটারের মধ্যে কোন কলেজ নেই। এ গ্রামের কলেজ প্রতিষ্ঠা হলে এলাকার ছেলে মেয়েরা এসএসসি পাসের পর কলেজে ভর্তি হতে পারবে।
চান্দাইরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ জানান, এলাকায় কলেজ না থাকার ফলে এসএসসি পাসের পর অনেক মেয়েরা কলেজের ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা কলেজের ভর্তি হতে না পেরে এসএসসির পর পড়া-লেকা সথেকে ঝড়ে পড়ছে।
চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্রনাথ জানান, তাদের বিদ্যালয় থেকে গড়ে প্রতি বছর ৫০জনের অধিক ছাত্র-ছাত্রী এসএসসি পাস করে। অভিভাবকরা ছাত্রদের দূরের কলেজের ভর্তি করলেও যোগাযোগ ও আবাসন ব্যবস্থাস অপ্রতুলতার কারণে ছাত্রীদের কলেজের ভর্তি করতে পারে না।
চান্দাইরপাড়া সুনিয়া হাফিজিয়া ফাজিল মাদরাসা’র সুপার মাওলানা সরওয়ার জাহান জানান, তাদের প্রতিষ্ঠান থেকে প্রতি বছর গড়ে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী দাখিল পাস করে। অনেকে কলেজে ভর্তি হতে চায়। কিন্তু এলাকায় কোন কলেজ না থাকায় তারা কলেজে ভর্তি হতে পারে না।
চান্দাইরপাড়া গ্রামে কলেজ প্রতিষ্ঠার হলে গ্রামের আশে পাশের কয়েকটি মাধ্যমিক স্তরের বিদ্যালয় থেকে এসএসসি ও দাখিল পাস করে শিক্ষার্থীরা নিজের গ্রামের কলেজে ভর্তি হতে পারবে।