সিলেট

সিলেটে সেই ভয়ংকর রোগে আরেক কিশোরীর মৃত্যু

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৬ই সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে সেই ভয়ংকর রোগে আরেক কিশোরীর মৃত্যু

সিলেট হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। এর আগে আরও দুই কিশোরী ও এক নার্সের মৃত্যু হয় এ রোগে।

গতকালের কিশোরী নিয়ে সিলেট বিভাগে হাম রোগ ও তার উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৮ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে নিশ্চিত হামে ১০ জন এবং উপসর্গ নিয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে আজ রবিবার (৬ সেপ্টেম্বর) হাম সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সুমাইয়া (১৮ বছর ৮ মাস) মৌলভীবাজারের জুড়ী উপজেলার আব্দুল মতিনের কন্যা। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ১১২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৬৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন।

জানা গেছে, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন।