সিলেট

জকিগঞ্জে একই ফ‍্যানের সঙ্গে ঝুলছিলো মা-মেয়ের নিথর দেহ!

Icon
জকিগঞ্জ প্রতিনিধি

০৫ই সেপ্টেম্বর, ২০২৬

জকিগঞ্জে একই ফ‍্যানের সঙ্গে ঝুলছিলো মা-মেয়ের নিথর দেহ!

সিলেটের জকিগঞ্জে নিজ ঘরে একই ফ্যানে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত নারী চম্পা রাণী দাশ (৩৫) গর্ভবতী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর সঙ্গে মারা গেছে ৪ বছরের মেয়ে রৃদি দাশ।

চম্পা রাণী দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ ঘটনবা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, শনিবার সন্ধ্যার দিকে বুরহানপুর গ্রামের দাশপাড়ায় চম্পা রাণী দাশ ও তাঁর ছোট মেয়েকে ঘরের ভেতর একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান।
তিনি আরও বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নারীটি গর্ভবতী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি। ঘটনাটি জকিগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে।’

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওসি (তদন্ত) মো. সুজন মিয়ার নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ  পাঠানো হয়েছে।