সিলেট
০২ই মে, ২০২৬
সচিত্র সিলেট রিপোর্টার :
শনিবার (২ মে) সিলেট সফরে করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সিলেটে গ্রহণ করা হয় সর্বোচ্চ নিরাপত্তা। তবু সিলেটে সরকারপ্রধানের সমাবেশস্থলে ঢুকে পড়ে ছিনতাই চক্র। এ চক্রের কয়েকজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বিষয়টি শনিবার রাতে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি সচিত্র সিলেটকে বলেন- সিলেট জেলা স্টেডিয়ামের সমাবেশস্থল থেকে এ চক্রের কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে।
এ বিষয়ে রবিবার (৩ মে) বেলা ১১টায় র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী (পিএসসি, জিডি- পি) প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।