সিলেট

সংঘর্ষ থামাতে গিয়ে সুনামগঞ্জ-১ আসনের এমপি আহত

Icon
সচিত্র সিলেট রিপোর্টার, সুনামগঞ্জ :

০৮ই মে, ২০২৬

সংঘর্ষ থামাতে গিয়ে সুনামগঞ্জ-১ আসনের এমপি আহত

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে সংঘর্ষ থামাতে গিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল আহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, জাউয়া বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়কে সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দুই গ্রামের মানুষের মাঝে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিলো।

জমি নিয়ে কথা কাটাকাটির জেরে খিদিরকাপন ও জাউয়া গ্রামের মানুষের মাঝে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। 

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করে। পরে রাত পৌনে ১০টার দিকে  সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


(রিপোর্ট : এমএ হালিম)