সিলেট
০৮ই মে, ২০২৬
হাম উপসর্গ নিয়ে গত দুদিনে সুনামগঞ্জের ২ কোমলমতি শিশুর মৃত্যু হয়েছে। একজন শান্তিগঞ্জ উপজেলার সুন্নাহ মিয়ার ৬ মাসের শিশু মুসতাকিন। আরেকজন বিশ্বম্ভরপুর উপজেলার সুরেশনগর গ্রামের জাকারিয়ার ৭ মাসের মেয়ে জারা। দুই শিশু সুনামগঞ্জের হলেও মারা যায় সিলেট হাসপাতালে। বৃহস্পতিবার পর্যন্ত সুনামগঞ্জে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ জন। এরা সকলেই সুস্থ আছেন।
দুজনের মৃত্যু নিশ্চিত করে সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (বৃহস্পতিবার) একজন তার আগের দিন (বুধবার) এক শিশু মারা গেছে। তবে তারা কেউই সুনামগঞ্জে মারা যায়নি। সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সুনামগঞ্জে আক্রান্ত রোগীর অধিকাংশ সুস্থ হয়ে উঠেছেন।
(রিপোর্ট : এমএ হালিম)