সিলেট

কোম্পানীগঞ্জে শিশু নির্যাতিত, অভিযুক্ত যুবক আটক

Icon
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

০৫ই মে, ২০২৬

কোম্পানীগঞ্জে শিশু নির্যাতিত, অভিযুক্ত যুবক আটক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম টুকেরগাঁও গ্রামে ৯ বছর বয়েসি এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) সকালে এ ঘটনা ঘটেছে।

পরে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানাপুলিশ অভিযুক্ত বিলাল মিয়া (৩০)-কে আটক করেছে।

তিনি কোম্পানীগঞ্জের টুকেরগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে।

ভিকটিমের পরিবার জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিলাল মিয়া শিশুটিকে সাইকেল এবং মিষ্টির প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করতে শুরু করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বিলাল মিয়াকে আটক করে এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতেনেয়। 

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার জানান- খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। পাশাপাশি ভিকটিমকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।


(রিপোর্ট : আনোয়ার সুমন)