সাধারণ
০৯ই জুন, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমার আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ‘হাজি তারা মিয়া ফুল ফ্রি টিউশন স্কলারশিপ’র প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ইউকে প্রবাসী মো. মিজানুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার (৮ জুন) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আখলাকুল আম্বিয়া বাতিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলারশিপের অন্যতম পৃষ্ঠপোষক ইউকে প্রবাসী সেলিম আহমদ। তাঁকেও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য ছিলেন ও উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষাক্ষেত্রে প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন- হাজী তারা মিয়া ফুল ফ্রি টিউশন স্কলারশিপ সংস্থা এলাকার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবর্ধিত অতিথিরাও শিক্ষার উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রিপোর্ট: হাসান
আপলোড: শিউলি