সিলেট

এমপি এমরান আহমদ নিয়ে আসলেন বড় প্রকল্প

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৮ই জুন, ২০২৬

এমপি এমরান আহমদ নিয়ে আসলেন বড় প্রকল্প

সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ও দুবাগ ইউনিয়ন স্পর্শ করে ছুটেছে সারপার-সিলেটিপাড়া-গজুকাটা সড়ক। দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার।

স্থানীয় পর্যায়ে আন্তঃযোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা এটি। বিশেষ করে এটি বিজিবি ক্যাম্পে যাতায়াতের পথ।

গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে পড়েছিলো সংস্কারবিহীন। তবে এ আসনের নতুন সংসদ সদস্য অ্যাড. এমরান আহমদ চৌধুরী স্থানীয় হাজার হাজার বাসিন্দার জন্য নিয়ে আসলেন সুসংবাদ।

প্রায় ২১ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক এবার সংস্কার ও বড় করতে বরাদ্দ দিয়েছে সরকার। এমপি এমরান আহমদ চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রায় ৪৭ কোটি বরাদ্দ দিয়েছে। ৩ ভাগে শেষ হবে এ প্রকল্পের কাজ।

এমপি এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন- সোমবার (৮ জুন) এ প্রকল্পের বরাদ্দ মিলেছে। বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪৬ কোটি ৬৪ লাখ। প্রথমেই সিলেট-৬ আসনের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এলজিইডি মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন- সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর রয়েছে। আমরা আশা করছি- এ ৫ বছরে সিলেট বিভাগের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে। দূর হবে সিলেটের উন্নয়ন-বঞ্চনা।