সিলেট

বিশ্বনাথ থানার অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

Icon
বিশ্বনাথ প্রতিনিধি:

০৮ই জুন, ২০২৬

বিশ্বনাথ থানার অভিযানে ৫ আসামি গ্রেপ্তার
  • হবিগঞ্জ ও বিশ্বনাথে অভিযান চালিয়ে আসামিদের আটক, আদালতে প্রেরণ

সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ৫ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০৮ জুন ২০২৬) এসআই সামসুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিশ্বনাথ থানার মামলা নং-০৫/৬৯, তারিখ ০৮/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ ধারার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— হাবিবুর রহমান (২৩), পিতা চিনু মিয়া, সাং-মুরাদপুর; তোবারক মিয়া (২২), পিতা সমশের আলী, সাং-রায়পুর; আমির হোসেন (৩২), পিতা মৃত চুনু মিয়া, সাং-আগোয়া, থানা-বানিয়াচং এবং তাজুল ইসলাম (২৪), পিতা আব্দুল হাই, সাং-দুলিখাল (তেতুইয়া), জেলা-হবিগঞ্জ।

অপরদিকে এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশ্বনাথ থানা এলাকায় অভিযান চালিয়ে বিশ্বনাথ থানার মামলা নং-০৩/৬৭, তারিখ ০৭/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১১(গ)/৩০ ধারার এজাহারভুক্ত আসামি মো. রেজওয়ার আহমদ পারভেজ (২৭), পিতা মাসুক আলী, মাতা ফুলমালা বেগম, সাং-রামপাশা, থানা-विश्वনাথ, জেলা-সিলেটকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


রিপোর্ট: সাব্বির 
আপলোড: শিউলি