সংবাদ বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের পক্ষ থেকে সিলেটে খাদ্যসামগ্রী বিতরণ

Icon
সংবাদ বিজ্ঞপ্তি

৩০ই মে, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের পক্ষ থেকে সিলেটে খাদ্যসামগ্রী বিতরণ

 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা এবং দলের যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক) হুমায়ুন কবিরের পক্ষ থেকে সিলেট মহানগরের ৭ নং ওয়ার্ডে মিয়া ফাজিলচিশত এলাকায় গরিব-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষ্যে ঈদের আগের দিন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মানিক ও ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লল্কিক আহমদ চৌধুরী।

সিলেট মহানগর ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাবিন রাজা চৌধুরী সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সাংঠনিক সম্পাদক জামিল বক্সের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের নেতা রুমানুর রশীদ খান,শেখ সুজন, ২৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলেের সাবেক আহবায়ক রুহেল আহমদ, ৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বাবু মিয়া, মহানগর যুবদল নেতা, ইফতেখার রহমান রাসেল, জুবেদ, পান্না গোস,আছকর আলি হায়দার ও টিপু প্রমুখ।