সংবাদ বিজ্ঞপ্তি
১২ই মে, ২০২৬
দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভা আজ অপরাহ্ন ২ ঘটিকায় প্রধান শিক্ষকের কার্যালয়ে নব গঠিত এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান শোয়েব (নিজ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয় প্রতিষ্ঠায় যাহারা ভূমিকা পালন করে গেছেন তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ সহ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক,এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। এ সময় সদস্য সচিব ও প্রধান শিক্ষক শ্রী ধীমান ব্রত পাল, অভিভাবক সদস্য জনাব আলাউদ্দিন আলাই ও শিক্ষক প্রতিনিধি জনাব আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে, সভা শুরুর পূর্বে সহকারী প্রধান শিক্ষক জনাব শাহীন আহমদ ও কর্মকর্তা -কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।
রিপোর্ট: হাসান
আপলোড: শিউলী