সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশে রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল’র ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon
সংবাদ বিজ্ঞপ্তি

০৫ই সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল’র ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ থেকে হাজার মাইল দূরের ইউরোপীয় দেশ চেক প্রজাতন্ত্রের অফিসিয়াল আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল (আরপিআই)-এর ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.)-এর মতো মহান সুফি সাধকদের পবিত্র স্মৃতিবিজড়িত পুণ্যভূমি ও আধ্যাত্মিক রাজধানী সিলেটে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪টায় সিলেট শহরের প্রবেশদ্বার ঐতিহাসিক ক্বীন ব্রীজ সংলগ্ন সুমরা নদীর তীরে (সিলেট সার্কিট হাউস সম্মুখে) এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। কোন শ্রোতাক্লাবের পক্ষ থেকে বাংলাদেশে রেডিও প্রাগ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এটিই প্রথম। 

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম(S21MIR)এবং সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যক্ষ ও আইনজীবি ড. এম শহীদুল ইসলাম।
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পাটলী আঞ্চলিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, উন্নয়ন সংস্থা সুবাস-এর নির্বাহী পরিচালক ও দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, আইনজীবি ওমর ফারুক, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের সভাপতি মো. জসীম উদ্দীন ও সাধারণ সম্পাদক সন্দীপ রায় (ঝ২১অঅও), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট সিটি ইউনিটের সভাপতি ও রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজ-এর চার্টার প্রেসিডেন্ট এম এ ওয়াদুদ আল মামুন, রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজ-এর পাস্ট প্রেসিডেন্ট মো. ফখরুল ইসলাম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের সভাপতি বিক্রম রায়, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের বিভাগীয় উপপ্রধান (প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ) মাহদী হাসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শ্রোতাদের কাছে রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল কেবল একটি বিদেশি বেতার কেন্দ্র নয়; বরং এটি হাজার মাইল দূরের ইউরোপীয় দেশ চেক প্রজাতন্ত্রের সংস্কৃতি, মানুষ এবং ইতিহাসকে জানার সবচেয়ে প্রিয় ও নির্ভরযোগ্য সহজ মাধ্যম। বাংলাদেশ থেকে এই রেডিও স্টেশনের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে একটি ঐতিহাসিক মুহুর্তের অংশীদার হতে পেরে আমরা সকলে গর্বিত, আনন্দিত।